নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৯ জন

শরীয়তপুরে খোকন চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংগৃহীত
৩৮০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক খোকন চন্দ্র দাসকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধানুকা মনসা বাড়ি মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ অংশ নিয়ে হামলার নিন্দা ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, মানবতার ওপর আঘাত।

ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলায় খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডামুড্যা থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এখনও তাদের গ্রেপ্তারে তৎপর।

পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর রাতের ঘটনায় খোকন চন্দ্র দাস বাড়ি ফেরার পথে তিলই বাসস্ট্যান্ড এলাকায় তিনজন সন্ত্রাসীর হামলার শিকার হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী বলেন, “খোকন চন্দ্র দাসের ওপর হামলাটি বর্বরোচিত ও ন্যক্কারজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি সমীর কিশোর দে, জেলা শাখার উপদেষ্টা অরুণ সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত, যুব ঐক্য পরিষদের সেক্রেটারি নিলয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতাকর্মীরা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, মামলাটি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০