ওয়েব ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৪ জন

দুবাইতে বিশ্বে প্রথম ‘স্বর্ণের রাস্তা’ তৈরি হচ্ছে

দুবাইতে বিশ্বে প্রথম ‘স্বর্ণের রাস্তা’ তৈরি হচ্ছে
দুবাইয়ের গোল্ড সিটি | সংগৃহীত
৩১৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা তৈরির ঘোষণা দিয়েছে। নতুনভাবে চালু হওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট-এর ভেতরেই গড়ে উঠবে এই ব্যতিক্রমী ও ঝলমলে স্থাপনাটি।

খালিজ টাইমস জানিয়েছে, রিয়েল এস্টেট ডেভেলপার ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের মাধ্যমে এ পরিকল্পনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এই এলাকাকে দুবাইয়ের নতুন ‘হোম অফ গোল্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে।

গোল্ড ডিস্ট্রিক্টে এক ছাদের নিচে থাকবে স্বর্ণ ও গয়নার সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু—খুচরা বিক্রি, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। এর ফলে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমিরাতের প্রধান অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক

গোল্ড ডিস্ট্রিক্ট ইতোমধ্যেই সুগন্ধি, কসমেটিকস, লাইফস্টাইল পণ্য ও গয়নার খাতে এক হাজারের বেশি রিটেইলারকে আকর্ষণ করেছে। জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান, তানিশক এর মতো নামকরা ব্র্যান্ড এখানে শক্ত অবস্থান গড়ে তুলেছে। পাশাপাশি, জুয়েলারি ব্র্যান্ড জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ২৪,০০০ বর্গফুটের ফ্ল্যাগশিপ স্টোর চালুর ঘোষণা দিয়েছে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন,
“এই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সুযোগ—এই তিনটির এক অনন্য মেলবন্ধন।”

দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন,
“স্বর্ণ দুবাইয়ের সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি ও উদ্যোক্তা মনোভাবের প্রতীক। নতুন এই গোল্ড ডিস্ট্রিক্টের মাধ্যমে দুবাই শুধু তাদের স্বর্ণের ঐতিহ্য উদযাপন করছে না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে সেটিকে নতুন যুগে নিয়ে যাচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০