Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩৯

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন। এতে তাঁরা গুলিবিদ্ধ হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

১

বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার

২

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ

৪

মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা?

৫

অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী?

৬

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৭

আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

৮

ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা

৯

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

১০

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

১১

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

১২

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

১৩

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৪

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

১৫

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

১৬

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

১৭

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

১৮

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

১৯

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

২০