মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৯ জন

কয়রায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভ

২৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে খুলনার কয়রায় এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” বিশেষ করে শিক্ষা ও প্রশাসনের সমন্বয়ে নির্বাচনী কার্যক্রম সফল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারাম বিল্লাহ। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের কর্মকর্তা জি এম লোকমান হোসেন, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মো. সদর উদ্দীন আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, মৃন্ময় কুমার মন্ডল এবং প্রধান শিক্ষক শহীদ সরোয়ার।

প্রধান শিক্ষক নুরুল আমিন খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কয়রা উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। সভায় গণভোটের প্রক্রিয়া, নির্বাচনী আচরণবিধি এবং ভোটারদের সচেতন করার বিষয়ে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রাখতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০