অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

২১ ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২১ ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ | ছবি: সংগৃহীত
১৭

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রভাতফেরি, মৌন মিছিল এবং পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের নির্ধারিত রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

ক্যাম্পাসে বিশেষ নির্দেশনা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সন্ধ্যা ৭টার মধ্যে নিজ নিজ আবাসস্থলে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা পাস ও বৈধ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া

মহান শহীদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসমূহে, উপাচার্য ভবনসহ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ, বিভিন্ন হলের মসজিদ ও আবাসিক এলাকার উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

প্রভাতফেরি ও মৌন মিছিলের সময়সূচি

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

প্রভাতফেরি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন ও শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল ও হোস্টেলের প্রাধ্যক্ষ-ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক, ডাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেবেন।

প্রভাতফেরিতে অংশ নিতে ইচ্ছুক সবাইকে ২১ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম, আদালতে সোপর্দ

অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আ.লীগের আতাতে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলাম

জায়মা রহমানের নেতৃত্বগুণে মুগ্ধ অভিনেত্রী বাঁধন

২১ ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী

মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহ সভাপতি হলেন মাদারগঞ্জের নুরে সিদ্দিকী সুমন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর কারাদণ্ড

কয়রায় ধানের শীষের পক্ষে গনমিছিলে জনতার ঢল

১০

নির্বাচনের আগের রাতে কিছু কেন্দ্রে বোমা বিস্ফোরণের আশঙ্কা: মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

১১

মুকসুদপুরে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল

১২

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

১৩

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান

১৪

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

১৬

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৭

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান

১৮

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত

১৯

ঢাকা-১৯ আসনে আশুলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীর ভোট প্রার্থনা

২০