কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত

২০৮

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি চাকুরিজীবীরা। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।

এরপর কর্মবিরতি শুরু করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, রুমান সিকদার এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার।

বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিলো’—এ ধরনের মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এদিকে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি চাকুরিজীবীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারী সুমন আহমেদ, মোঃ জামিল আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা সরফুজ্জামান সুজন, বেঞ্চ সহকারী মোঃ আমিনুল ইসলাম, মোঃ হাসান মোল্লা সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০