অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান

সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। ছবি: সংগৃহীত
৯৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দুঃখ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা অংশ নেন।

তারেক রহমান বলেন, “আম্মার সময় আপনি ডিজিএসএসএফ ছিলেন, রুমি সাহেব। একটি মিছিলে আপনার সঙ্গে আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সে ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে রুমি সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন, অবশেষে সে সুযোগ এসেছে।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অসুস্থতা সত্ত্বেও তিনি সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ থেকেই বোঝা যায় জিয়া পরিবার ও সশস্ত্র বাহিনীর সম্পর্ক কতটা দৃঢ়।

তারেক রহমান আরও বলেন, অতীতের স্বৈরাচারী সময়ে বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে নানা নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছিল। কিন্তু আজকের সভায় পরিস্থিতি অনেকটাই স্পষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, একটি ব্যক্তিগত পারিবারিক উদাহরণ দিয়ে তিনি বিষয়টি সকলকে বোঝানোর চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লে. কর্নেল (অব.) শামসুজ্জোহা, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্নেল (অব.) হারুনুর রশিদ, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, কর্নেল (অব.) জগলুল, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান এবং মেজর জেনারেল (অব.) জামিল ডি. আহসান বীর প্রতিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১০

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১২

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৩

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৪

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৫

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৬

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৭

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৮

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৯

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০