Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

৩২

রমজান মাসে ফলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট এইচএস কোডের আওতায় মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব ফল আমদানিতে ব্যবসায়ীদের কর পরিশোধের পরিমাণ কমবে।

মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে মাসিক ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর দাখিলের বিধান করা হয়েছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ত্রৈমাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এ কারণে আগের মাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় সংশোধন প্রয়োজন। সংসদ অধিবেশন চালু না থাকায় এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন সংসদ অধিবেশন চলমান থাকায় সেই অধ্যাদেশকে আইনে রূপ দিতে সংশোধনী বিলের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে আইন প্রণয়নের আগে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

রমজানের আগে ফল আমদানিতে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের ব্যয় কমার সুযোগ তৈরি হবে। তবে এর প্রভাব খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

১

ইরানে ইসরাইলি ড্রোন ভূপাতিতের দাবি

২

অনন্তকে ‘ফাইটার’ বললেন ওমর সানী

৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা

৪

এসআরবি-৬ ও ১-এর যৌথ অভিযান, গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ‘সন্ত্রাসী আজম’ গাজীপুরে গ্রেপ্তার!

৫

কম টাকায় বেশি ইন্টারনেট ও মিনিট দিচ্ছে কোন সিম?

৬

নভেম্বরজুড়ে মিতসুবিশি এক্সপান্ডারে ১.৩৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

৭

শুধু ধারাভাষ্য নয়, ম্যাচের ফলাফল প্রচারেও নিষেধাজ্ঞা আফগানিস্তান ক্রিকেটে

৮

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

৯

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

১০

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

১১

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

১২

এআই দিয়ে পরীক্ষায় নকল, প্রথম হয়েও ধরা

১৩

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

১৪

হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত

১৫

৭৫০ সিসি নয়, ৬৪৮ সিসির ইঞ্জিনেই ফিরছে নতুন রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর

১৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে সামরিক উপস্থিতি

১৭

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

১৮

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১৯

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

২০