Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

নভেম্বরজুড়ে মিতসুবিশি এক্সপান্ডারে ১.৩৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

৩১

গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় দেশে তৈরি মিতসুবিশি এক্সপান্ডার কেনার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ বাড়িয়েছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। ‘এক্সপান্ডার সিজন অব সেলিব্রেশন’ নামের এই ক্যাম্পেইনটি এখন চলবে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এর আওতায় এক্সপান্ডারের চারটি ভেরিয়েন্ট—স্পোর্ট, ইকো, ক্লাসিক ও প্রিমিয়াম কিনলে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।

ক্যাম্পেইনের আওতায় এক্সপান্ডার স্পোর্ট ভেরিয়েন্ট কিনলে নিশ্চিত ২৫ হাজার টাকা এবং ইকো ভেরিয়েন্ট কিনলে নিশ্চিত ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। পাশাপাশি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আরও সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ থাকছে। অন্যদিকে, এক্সপান্ডার ক্লাসিক ও প্রিমিয়াম ভেরিয়েন্ট কিনলেও স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান সায়মন বলেন, ‘এক্সপান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনে আমরা গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। এতে বোঝা যায়, দেশে তৈরি আমাদের এই ফ্যামিলি কারের প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা বিবেচনায় ক্যাম্পেইনের মেয়াদ বাড়িয়ে পুরো নভেম্বর মাসজুড়ে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফলে আরও বেশি গ্রাহক তাঁদের পছন্দের ভেরিয়েন্টটি কিনে ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন।’

দেশের বাজারে আসার পর থেকেই মিতসুবিশি এক্সপান্ডার ক্রেতাদের আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের তথ্য অনুযায়ী, বাজারে আসার প্রথম বছরেই দুই হাজারের বেশি গাড়ি বিক্রি হয়েছে। পাশাপাশি দেড় হাজারের বেশি গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সাত আসনের প্রশস্ত কেবিন, জাপানি প্রযুক্তি, পারফরম্যান্স, আরাম ও আকর্ষণীয় নকশার সমন্বয়ে এক্সপান্ডারকে পরিবারের ব্যবহারের উপযোগী গাড়ি হিসেবে তুলে ধরছে মিতসুবিশি। চারটি ভেরিয়েন্টে ক্যাম্পেইনের সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বেছে নিতে পারবেন।

মিতসুবিশি মোটরস বাংলাদেশের তথ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় প্রতিষ্ঠানটির শোরুমগুলোতে ক্যাম্পেইনটি চলবে। ক্যাশব্যাকের পরিমাণ ও প্রযোজ্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতাদের সংশ্লিষ্ট শোরুমে যোগাযোগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম টাকায় বেশি ইন্টারনেট ও মিনিট দিচ্ছে কোন সিম?

১

নভেম্বরজুড়ে মিতসুবিশি এক্সপান্ডারে ১.৩৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

২

শুধু ধারাভাষ্য নয়, ম্যাচের ফলাফল প্রচারেও নিষেধাজ্ঞা আফগানিস্তান ক্রিকেটে

৩

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

৪

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

৫

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

৬

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

৭

এআই দিয়ে পরীক্ষায় নকল, প্রথম হয়েও ধরা

৮

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

৯

হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত

১০

৭৫০ সিসি নয়, ৬৪৮ সিসির ইঞ্জিনেই ফিরছে নতুন রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর

১১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে সামরিক উপস্থিতি

১২

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

১৩

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১৪

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

১৫

পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’

১৬

ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টগুলোতে দেখা যাবে নতুন বল

১৭

প্রোটিয়াদের মাঠে অদ্ভুত এক পরিসংখ্যান, স্বস্তি খুঁজছে বাংলাদেশ

১৮

কোনো প্রতিদ্বন্দ্বীই পেলেন না জয় শাহ, কী সিদ্ধান্ত আইসিসির?

১৯

ছটপূজায় মাংসের দোকান বন্ধের নির্দেশ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক

২০