Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৩৩

যশোরে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর বাঁ হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তিথি (৩০) এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল (৪০) স্ত্রীকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথি তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ বিষয়টি নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিথি।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: ইত্তেফাক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১

আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

২

ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

৪

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

৫

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

৬

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

৭

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৮

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

৯

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

১০

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

১১

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

১২

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

১৩

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১৪

মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত?

১৫

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

১৬

এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন?

১৭

ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

১৮

পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠক

১৯

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

২০