মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২ জন

আশুলিয়ায় নয়নজুলি খালের জমি প্লট আকারে কোটি টাকা বাণিজ্য’র অভিযোগ

৫৭৯

ঢাকার আশুলিয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কেটে কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। খাল দখল হয়ে যাওয়ায় এলাকায় বছরের ১২ মাসই জলাবদ্ধতা লেগে থাকে, যার ফলে শ্রমিকসহ লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। 

এই খালটি উদ্ধার না করায় পুরো এলাকায় খোলা ড্রেনে পরিণত হয়েছে নয়নজুলি খাল। সামান্য বৃষ্টি হলে অনেক জায়গায় হাঁটু থেকে কোমড় সমান পানি জমে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল ও কর্মজীবন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খাল সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় খালটির বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা ও প্লটিংয়ের চিত্র দেখা যায়। এ বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন,“নয়নজুলি খালটি আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের পাশ দিয়ে যাওয়ায় খালসংলগ্ন এক শতক জমির দাম প্রায় এক কোটি টাকা।

এই সুযোগে প্রভাবশালীরা সরকারি খালের বেশিরভাগ জমি দখল করে প্লট আকারে বিক্রি করছে। বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের মালিকও নয়নজুলি খালের প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জমি দখল করে রেখেছে। ফলে এলাকার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই খালটি দখলমুক্ত করতে পারছে না।” স্থানীয়রা দ্রুত নয়নজুলি খাল উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০