অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
৫৮

বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও বিরোধী দল সংসদে অংশ নিয়েছে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে। তবে সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়াকে তিনি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেছে সংস্কার বাস্তবায়নের প্রত্যাশায়। তাই তারা সংসদে গেছেন উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংস্কার এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের উদ্দেশ্যে।

তিনি আরও বলেন, “দ্রুত এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গণহত্যা ও শপথ ভঙ্গের অভিযোগে চুপ্পুকে গ্রেফতার করা উচিত।”

এ সময় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গুপ্তহত্যা ও অগ্নিসংযোগের মতো ঘটনাকে ব্যবহার করে আওয়ামী লীগ অতীতে বারবার রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে।

তিনি সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ময়মনসিংহবাসীকে এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।

এছাড়া ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

দেশভাগের ট্র্যাজেডি ও মানবিক সংকট—আকরাম খানের ‘খাঁচা’

বিচ্ছেদের নদী, স্মৃতির ঘাট: আশুতোষ সুজনের ‘দেশান্তর’

১০

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

১১

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

১২

শ্যামপুরে সরকারি নিয়ম অমান্য করে ওএমএস ডিলারের নামে চাল-আটা কালোবাজারির অভিযোগ

১৩

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৪

কয়রায় সড়ক দুর্ঘটনায় নববধুসহ ১২ জন নিহত

১৫

ভারতে পাচারের সময় যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১৬

সংসদে কেবল বিরোধিতার রাজনীতি নয়, দরকার গঠনমূলক ভূমিকা

১৭

স্মরণে কিংবদন্তি চলচ্চিত্রকার ফতেহ লোহানী

১৮

অরুণোদয়ের অগ্নিসাক্ষী: মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও মানবিক পুনর্জাগরণের চলচ্চিত্র

১৯

খান আতাউর রহমানের ‘সুজন সখী’: বাংলা চলচ্চিত্রে গ্রামীণ প্রেম ও সামাজিক বাস্তবতার এক অনন্য দলিল

২০