সিরাজগঞ্জের বেলকুচিতে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বেলকুচি-৩ উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের আংশিক, দৌলতপুর ইউনিয়নের আংশিক এবং বড়ধুল এলাকা। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
মন্তব্য করুন