Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় যেসব নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের

২৫

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের ১১টি বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষার লিখিত অংশ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার রুটিন প্রকাশের পাশাপাশি এসব নির্দেশনা জানায়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়যুক্ত পরীক্ষায় ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে চলবে।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি পরীক্ষার ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র বিতরণের সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট।

অন্যদিকে, দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। এরপর দুপুর আড়াইটায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র বিতরণের সময় দুপুর ২টা ২৫ মিনিট।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা বা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রযোজ্য ক্ষেত্রে প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবেন। অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না; পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।

পরীক্ষার হলে শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮১ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনছে সরকার

১

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় যেসব নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের

২

মোটরসাইকেলের ইঞ্জিন অতিরিক্ত গরম হলে যা করবেন

৩

ইসরাইলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ

৪

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবীকে ল্যাপটপ দেবে সরকার, তালিকা হবে যেভাবে

৫

হুথি হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

৬

কুয়েটে ভর্তি আবেদন শুরু, ১৭ বিভাগের ভর্তি পরীক্ষা শুরু যে দিন

৭

নতুন গাড়ি কেনার আগে যে ১০ বিষয় যাচাই করা জরুরি

৮

১৯ মাসের সর্বোচ্চে ডলার, চাপে ইউরো ও পাউন্ড

৯

ধর্মীয় বিশ্বাসের কারণে এসি মিলানে যেতে চান না এন্ড্রিক

১০

সোনিয়ার স্মৃতিকথার দাবি প্রত্যাখ্যান, ক্ষুব্ধ আন্না হাজারে

১১

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১২

হামজা চৌধুরীকে নিয়ে এবার ই-ফুটবল মাতাবেন বাংলাদেশি গেমাররা

১৩

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, অংশ নিচ্ছে না ১৫ দেশের প্রতিনিধি

১৪

কারাগারে ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, জানালেন আইনজীবী

১৫

ঢাবিতে নিরাপত্তা উদ্বেগ, কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

১৬

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ জন

১৭

সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ

১৮

সরকারি স্কুলের শিক্ষকদের বিএড প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ, তথ্য চাইল অধিদপ্তর

১৯

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

২০