Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

কারাগারে ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, জানালেন আইনজীবী

৩১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সরদার লতিফ খোসা। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান লতিফ খোসা। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসা কারাগারে গিয়ে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের সঙ্গে বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তাঁর বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আইনজীবী।

লতিফ খোসা বলেন, ইমরান খানের রক্তচাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাঁর চোখের সমস্যাও রয়েছে। বিশেষ করে রক্তচাপের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে শারীরিক সমস্যার মধ্যেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং নিজের অবস্থানে অটল রয়েছেন।

সাক্ষাতের বিষয়ে বৃহস্পতিবার লিখিত প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানিয়েছেন লতিফ খোসা। ওই প্রতিবেদনে কারাগারে আলোচনার আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।

এদিকে, ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই আইনজীবী। তবে সংশোধনী নিয়ে ইমরান খানের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তাঁর আইনজীবীর এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে তাঁর রক্তচাপ ও চোখের সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের কোনো বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: সামা টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, অংশ নিচ্ছে না ১৫ দেশের প্রতিনিধি

১

কারাগারে ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, জানালেন আইনজীবী

২

ঢাবিতে নিরাপত্তা উদ্বেগ, কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

৩

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ জন

৪

সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ

৫

সরকারি স্কুলের শিক্ষকদের বিএড প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ, তথ্য চাইল অধিদপ্তর

৬

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

৭

ঘরে বসেই করুন জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

৮

কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

৯

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার

১০

রবি গ্রাহকদের জন্য এআই কাস্টমার কেয়ার চালু, আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না!

১১

পে-স্কেলের গেজেটে যেসব পরিবর্তন এলো

১২

রাজৈরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৩

মোবাইল কোর্ট অভিযানে ভিডিও ধারণ ও প্রচারের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

১৪

সাদ উদ্দিনের ইনজুরি নিয়ে বড় দুঃসংবাদ দিলেন জামাল ভূঁইয়া

১৫

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ

১৬

রাবির ভর্তি পরীক্ষার তারিখ বদল, আবেদন শুরু ১৫ নভেম্বর

১৭

টিসিবির নতুন ডিলার নিয়োগ নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত

১৮

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে যে ৫ শর্ত দিল বিআরটিএ

১৯

মুস্তাফিজের সঙ্গে আইপিএল নিলামে বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার

২০