Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি জানাল আন্তঃশিক্ষা বোর্ড

৩১

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা রুটিন প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছিল। ৯ নভেম্বর এ প্রক্রিয়া শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখের কিছু বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

ফরম পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পুনঃপরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ফরম পূরণ করেছেন ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)। এ বিষয়ে ফরম পূরণ করেছেন ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ফরম পূরণ করেছেন ২৭ হাজার ৪৬৬ জন। এ তিনটি বিষয়ের বাইরে আরও কয়েকটি বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

সূত্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবীকে ল্যাপটপ দেবে সরকার, তালিকা হবে যেভাবে

১

হুথি হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব

২

কুয়েটে ভর্তি আবেদন শুরু, ১৭ বিভাগের ভর্তি পরীক্ষা শুরু যে দিন

৩

নতুন গাড়ি কেনার আগে যে ১০ বিষয় যাচাই করা জরুরি

৪

১৯ মাসের সর্বোচ্চে ডলার, চাপে ইউরো ও পাউন্ড

৫

ধর্মীয় বিশ্বাসের কারণে এসি মিলানে যেতে চান না এন্ড্রিক

৬

সোনিয়ার স্মৃতিকথার দাবি প্রত্যাখ্যান, ক্ষুব্ধ আন্না হাজারে

৭

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি জানাল আন্তঃশিক্ষা বোর্ড

৮

হামজা চৌধুরীকে নিয়ে এবার ই-ফুটবল মাতাবেন বাংলাদেশি গেমাররা

৯

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, অংশ নিচ্ছে না ১৫ দেশের প্রতিনিধি

১০

কারাগারে ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক পর্যায়ে, জানালেন আইনজীবী

১১

ঢাবিতে নিরাপত্তা উদ্বেগ, কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

১২

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ জন

১৩

সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ

১৪

সরকারি স্কুলের শিক্ষকদের বিএড প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ, তথ্য চাইল অধিদপ্তর

১৫

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

১৬

ঘরে বসেই করুন জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

১৭

কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

১৮

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার

১৯

রবি গ্রাহকদের জন্য এআই কাস্টমার কেয়ার চালু, আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না!

২০