সুজন হোসেন রিফাত । রাজৈর মাদারীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’
৯৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত রুমি বেগম (২৯) মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমি বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে শিপন মোল্লার সঙ্গে রুমি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। রুমির বড় বোন সুমি আক্তার বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার আগের রাতেও তার সঙ্গে কথা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, এটি আত্মহত্যা হতে পারে না।”

এ বিষয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

কুমিরের আক্রমনে প্রাণ হারানো সুব্রতর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

১০ বছরে বাংলাদেশ থেকে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার: জিএফআই প্রতিবেদন

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

ত্যাগীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের ঘোষণা তাইবুল হাসানের

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

গোপালগঞ্জে ১৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ

রংপুরে ঝড়-শিলাবৃষ্টিতে প্রাণহানি, একই পরিবারের ৪ জন আহত

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

১০

বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মিললো মাইক্রোচালক আরিফের মরদেহ

১১

ভারত থেকে পাইপলাইনে তৃতীয় দফায় এলো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

১২

মাদারগঞ্জে জমি বিরোধে বসতঘরের পথ বন্ধের অভিযোগ

১৩

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

১৫

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

১৭

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

১৮

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

১৯

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০