স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৭ জন

বিশ্বকাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগোল বাঘিনীরা

বিশ্বকাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগোল বাঘিনীরা
ম্যাচ সেরা: শোভনা মোস্তারি (বাংলাদেশ) ৫৯ (৪২) | ছবি: সংগৃহীত
৫৩৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে বড় অগ্রগতি হলো বাঘিনীদের।

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার আউট হন, পরের ওভারে শারমিন আক্তার সুপ্তাও সাজঘরে ফেরেন। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

সেই চাপ সামাল দিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধৈর্য আর আক্রমণের ভারসাম্যে তারা গড়ে তোলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়া জুটি। জুয়াইরিয়া ৪৫ বলে করেন ৫৬ রান, ইনিংসটিতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে আরও আগ্রাসী ব্যাটিং করে সোবহানা মোস্তারি ৪২ বলে ৫৯ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

তাদের ৬৭ রানের জুটি ভাঙে ১৫.৩ ওভারে, তখন দলের সংগ্রহ ১২২ রান। শেষদিকে রিতু মনির ১৫ রানের দ্রুত ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

থাইল্যান্ডের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পুত্থাওং। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও দুটি করে উইকেট শিকার করেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে কিছুটা লড়াই গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি হলেও প্রয়োজনীয় রানরেটের চাপে ম্যাচে ফিরতে পারেনি তারা।

মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি নিয়ন্ত্রণ নেন ম্যাচের। স্বর্ণা আক্তার ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট, আর রিতু মনি ২০ রান খরচায় শিকার করেন ২টি উইকেট। শুরু ও শেষ দিকে মারুফা আক্তারও ছিলেন কার্যকর—৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান। ফলে ৩৯ রানের বড় জয় নিয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং পুরো টুর্নামেন্টে টানা পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০