পারভেজ হাসান | ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৮ জন

হরিপুরে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ঝুঁকিতে

২২৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় ‘মব সৃষ্টি করে’ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওইদিন সকালে কলেজে আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট আটজন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল।

কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা ইউএনওর কক্ষে বসেছিলেন। এ সময় বিএনপি নেতা জামাল উদ্দীন ও তার সহযোগীরা সেখানে এসে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার সব কাগজপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দীন দাবি করেন, তারা কোনো কাগজপত্র নেননি। তিনি বলেন, “কলেজটি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ, তাই সেখানে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছিল। ইউএনও আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। অভিযোগ মিথ্যা।”

হরিপুর ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “নিয়োগ পরীক্ষা যথাযথ নিয়মে অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি সভাপতি ও তার সহযোগীরা ইউএনও কার্যালয়ে এসে মব সৃষ্টি করে কাগজপত্র ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০