গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ- ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল হামীদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন সরদার, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ সহ জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মুকসুদপুর কলেজ মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা একটি বিশাল গণমিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মন্তব্য করুন