ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং’-এ মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক।পিডিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষদের মধ্যে তিনি একই সঙ্গে ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আওতায় এটিএফ এসপিপি প্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষক। ইউজিসির বাস্তবায়নাধীন এইচইএটি প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৫ সালের ১২ অক্টোবর শুরু হয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রায় ৬০ জন শিক্ষক প্রথম স্লটে এ প্রশিক্ষণে...
২৯২
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং’-এ মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক।পিডিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষদের মধ্যে তিনি একই সঙ্গে ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আওতায় এটিএফ এসপিপি প্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষক।
ইউজিসির বাস্তবায়নাধীন এইচইএটি প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৫ সালের ১২ অক্টোবর শুরু হয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রায় ৬০ জন শিক্ষক প্রথম স্লটে এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। এতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি গবেষণায় আগ্রহী ও পারদর্শী একজন শিক্ষক।
আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত তার কাজের সাইটেশন কাউন্ট বর্তমানে ৪০০ ছাড়িয়েছে। সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত রেক্টর ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মোহাম্মদ ফারুকের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ পুরস্কার প্রাপ্তিতে মোহাম্মদ ফারুককে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির
১
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন
২
বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ
৩
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার
৪
করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪
৫
গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত
৬
১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
৭
বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল
৮
বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা
৯
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮
১০
শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি
১১
মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা
১২
সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের
১৩
টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে
১৪
ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
১৫
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল