অনলাইন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

মবোক্রেসি রুখতে কঠোর অবস্থান জরুরি : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
৯৪

‘মবোক্রেসি’ বা উচ্ছৃঙ্খল জনতার শাসন কঠোরভাবে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি গণমাধ্যমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগেই চিহ্নিত করে হামলা চালানো হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, কেন এ ধরনের পরিস্থিতি আগাম মোকাবিলা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওপর হামলা দেশের জন্য চরম লজ্জাজনক। এসব গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনা বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে, যা জাতির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদের মতে, দেশে ‘মবোক্রেসি’ তৈরির পেছনে সরকারের দুর্বলতাই দায়ী। তিনি বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে তা প্রতিরোধ করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশে তিনি মবোক্রেসির সংস্কৃতি দেখতে চান না।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে সাংবাদিকদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে নিরপেক্ষতার বাইরে গিয়ে দেশের পক্ষে অবস্থান নিতে হবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনেক উঁচুতে পৌঁছেছে। মানুষ একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্র চায়। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা গণতন্ত্রের সুরক্ষাকবচ হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যমকে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে দেশের পক্ষেই দাঁড়াতে হবে। তিনি জানান, জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে দেয়, তবে গণমাধ্যমের প্রতি সর্বোচ্চ সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা হবে। অতীতের ভুল থেকে বেরিয়ে আসার কথা বললেও তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির কর্মকাণ্ড ভুলে গেলে চলবে না।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর বাধ্যতামূলক নির্বাসিত জীবন কাটানোর পর তার ফিরে আসাকে জনগণ গণতন্ত্র সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। বিএনপিও তার এই প্রত্যাবর্তনকে দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করার কাজে ব্যবহার করতে চায় বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১০

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১১

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১২

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৩

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৪

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৬

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৯

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

২০