Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

বছরের সর্বনিম্নে দুবাইয়ে স্বর্ণের দাম

৩০

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম কমে ২০২৬ সালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজার খোলার পর ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৮ দিরহাম কমে দাঁড়ায় ৪৫৬ দশমিক ২৫ দিরহামে। যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৪২২ দশমিক ৫০ দিরহাম, ২১ ক্যারেট ৪০৫ দশমিক ২৫ দিরহাম, ১৮ ক্যারেট ৩৪৭ দশমিক ২৫ দিরহাম এবং ১৪ ক্যারেট ২৭১ দিরহামে নেমে আসে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৮২ ডলারে লেনদেন হচ্ছিল। রুপার দামও ৩ দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৫০০ দিরহামের নিচে রয়েছে। বুধবারের দরপতনে তা চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, জ্বালানির দামজনিত মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যের বরাত দিয়ে ভালেচা জানান, ৯ ডিসেম্বরের বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৬ দশমিক ৫ শতাংশ হিসেবে দেখছিলেন বিনিয়োগকারীরা। অর্থাৎ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে—এমন প্রত্যাশা ছিল বাজারে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে আরও একাধিকবার সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় নিচ্ছিলেন বিনিয়োগকারীরা।

ভালেচার মতে, টানা তৃতীয় মাসের মতো ভোক্তা মূল্যস্ফীতির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বেড়েছে। ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও মূল্যস্ফীতি বাড়তে থাকলে সুদের হার অর্ধ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারেন বলে মন্তব্য করেছেন।

সুদের হার বাড়ার প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার বেড়েছে এবং শক্তিশালী হয়েছে ডলার। এতে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না এবং আন্তর্জাতিক বাজারে এর দাম ডলারে নির্ধারিত হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে প্রত্যাশা, ডলারের গতিপ্রকৃতি এবং মূল্যস্ফীতির পরিস্থিতি আগামী দিনগুলোতে স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: খালিজ টাইমস, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এনআইডি নিয়ে সিম বিক্রির অভিযোগ

১

বছরের সর্বনিম্নে দুবাইয়ে স্বর্ণের দাম

২

প্রাথমিক শিক্ষায় উন্নতি, শিক্ষার্থীদের শিখন দক্ষতা বাড়ানোর উদ্যোগ চলছে

৩

চার্জে প্রায় ২০০ কিলোমিটার! নতুন ইলেকট্রিক বাইক আনছে হিরো

৪

১৯ নভেম্বর ঘিরে গোপালগঞ্জে নাশকতার শঙ্কা, সংসদে শফিকুর রহমান

৫

কেরানীগঞ্জে নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, অনুদান আহ্বান

৬

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, কী থাকছে পরিকল্পনায়

৭

মাভাবিপ্রবিতে শেখ মুজিবের ম্যুরালের স্থানে ভাসানীর প্রতিকৃতি

৮

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়লেন ট্রাম্প

৯

স্ত্রীর সম্পর্কের বিতর্কের মধ্যেই সামনে এলো ৯০০ কোটি ডলারের ব্যবসা

১০

গঙ্গা চুক্তি নয়, ঢাকায় বৈঠকে আসছে ভারতের প্রতিনিধি দল

১১

বয়স্ক বাবা-মায়ের জন্য কোন সিমটি সবচেয়ে সুবিধাজনক?

১২

গ্রামীণ এলাকার মানুষের জন্য কোন অপারেটরের সিম ব্যবহার করা ভালো?

১৩

উইকেটের পেছনে অবিশ্বাস্য কীর্তি, বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

১৪

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

১৫

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

১৬

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

১৭

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১৮

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা

১৯

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

২০