Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়লেন ট্রাম্প

২৫

‘চীনে দেখা হবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দিয়ে ফিলিপাইন ছাড়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ফিলিপাইন ছাড়ার আগে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বৈঠকটিকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, দুই নেতার আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে।

পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তির ঘোষণাও দেন। তাঁর ভাষ্য, চুক্তিটি ‘নতুন ও সম্পূর্ণ ভিন্ন’ এবং এটি যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তবে চুক্তির বিস্তারিত শর্ত, আর্থিক মূল্য কিংবা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে ট্রাম্প কোনো তথ্য প্রকাশ করেননি। ফিলিপাইন সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে চুক্তিটির প্রকৃত পরিধি ও শর্ত এখনো স্পষ্ট নয়।

পোস্টে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের প্রশংসা করে ট্রাম্প তাঁকে ‘শক্তিশালী নেতা’ এবং ‘উচ্চ সততা ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী’ বলে উল্লেখ করেন। মার্কোস, তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করেছেন বলেও জানান তিনি।

পোস্টের শেষাংশে ট্রাম্প লেখেন, ‘চীনে দেখা হবে’। এর মধ্য দিয়ে ফিলিপাইন সফর শেষে চীনের উদ্দেশে তাঁর যাত্রার বিষয়টি নিশ্চিত হয়।

ট্রাম্পের চীন সফরে এপেক সম্মেলনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকও সফরের অন্যতম আলোচিত বিষয়। আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সূত্র: ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট, এএফপি, দ্য ট্রিবিউন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবিতে শেখ মুজিবের ম্যুরালের স্থানে ভাসানীর প্রতিকৃতি

১

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়লেন ট্রাম্প

২

স্ত্রীর সম্পর্কের বিতর্কের মধ্যেই সামনে এলো ৯০০ কোটি ডলারের ব্যবসা

৩

গঙ্গা চুক্তি নয়, ঢাকায় বৈঠকে আসছে ভারতের প্রতিনিধি দল

৪

বয়স্ক বাবা-মায়ের জন্য কোন সিমটি সবচেয়ে সুবিধাজনক?

৫

গ্রামীণ এলাকার মানুষের জন্য কোন অপারেটরের সিম ব্যবহার করা ভালো?

৬

উইকেটের পেছনে অবিশ্বাস্য কীর্তি, বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

৭

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

৮

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৯

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

১০

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১১

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা

১২

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

১৩

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

১৫

মদিনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ২০ বছর হলেই

১৬

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

১৭

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

১৮

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

১৯

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

২০