রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

২২

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় তাহলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।

নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে আশা করছি। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানকার মতবিনিময় সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আশা করছি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার—ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি পাবনা জেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত

ঢাকা-১৯ আসনে আশুলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীর ভোট প্রার্থনা

খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জ-১ আসনে ফুটবল প্রতীকের র‍্যালিতে গণজোয়ার

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়: হেলেন জেরিন খান

ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক

১০

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

১১

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

১২

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

১৩

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

১৫

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

১৬

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

১৭

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

১৮

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

১৯

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

২০