Alokito Janapad ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

২৮

দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের এ উদ্যোগের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা এবং সরকারি কৃষিসেবা ডিজিটালাইজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পরিকল্পনায় বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে।

দেশের শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ কর্মসূচির ধারাবাহিকতায় নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগের কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় প্রকল্পের চারটি প্রধান উপাদান রাখা হয়েছে। এর মধ্যে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবায় ডিজিটাল অবকাঠামো তৈরি, কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকল্প ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয় রয়েছে।

প্রস্তাবিত ব্যয় অনুযায়ী, উৎপাদনশীল অংশীদারিত্বে ২২ কোটি ৫০ লাখ, ডিজিটাল অবকাঠামোতে ৭ কোটি ৫০ লাখ, খাদ্যনিরাপত্তা ও উৎস শনাক্তকরণে ৩ কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। চারটি উপাদানে মোট প্রস্তাবিত ব্যয় ৩৫ কোটি মার্কিন ডলার। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। এতে উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের বাজারজাতকরণ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র:বাসস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

১

টিভিএস জুপিটার বিক্রি ১ লাখ ৬৫ হাজার, কমেছে রাইডারের বিক্রি

২

জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

৩

গ্রাহকদের চাহিদা বুঝতে অফিস ছেড়ে মাঠে গ্রামীণফোনের কর্মীরা

৪

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধনে কত দিন সময় লাগে?

৫

আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬

জন্ম নিবন্ধন সংশোধনে কতদিন সময় লাগে? জেনে নিন সরকারি সময়সীমা

৭

টানা দরপতনের পর স্বর্ণের দামে বড় লাফ

৮

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

৯

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

১০

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, শ্রমিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

১১

আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান

১২

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস

১৫

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল

১৬

নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে?

১৭

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

১৮

কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প

১৯

সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২০