সংবাদদাতা রংপুর
২৭ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
২৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান, কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনা চলছিল। এ সময় একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাঁ চোখের নিচে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে গতকাল সিন্ডিকেট সভায় অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রোকনুজ্জামান ফোরামের সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের সভাপতি রোকনুজ্জামান।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রোকনুজ্জামান আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তাঁর উপস্থিতিতে আমরা কয়েকজন দুই শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আওয়ামীপন্থী স্বাধীনতা পরিষদের নেতা ও ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আমাদের আলোচনার মধ্যে কথা বলতে শুরু করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলসহ কয়েকজন উপাচার্যের সামনেই আমাদের দিকে তেড়ে আসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’

রোকনুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় সিন্ডিকেট সভায় শুধু আমাদের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া পক্ষপাতমূলক ও নীতিমালাপরিপন্থী। কারণ, অপরাধ হয়ে থাকলে দুই পক্ষেরই হয়েছে। তাহলে এক পক্ষ শাস্তি পাবে কেন?’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকাত আলী আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

২

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস

৩

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল

৪

নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে?

৫

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

৬

কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প

৭

সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৮

দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো

৯

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

১০

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা

১১

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব?

১৩

মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়া

১৪

হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

১৬

জুমার প্রথম ও দ্বিতীয় খুতবায় কী পড়া হয়? অনেক মুসল্লিই জানেন না

১৭

মোবাইলের Hotspot ব্যবহার করলে ইন্টারনেট দ্রুত শেষ হয় কেন?

১৮

সুইজারল্যান্ডে এআই ব্যবহার করে পাঁচটি সাইবার হামলা, সফল চারটি

১৯

ডিসেম্বর ঘিরে সারা দেশে চিরুনি অভিযান, মোতায়েন ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার

২০