করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারানো বনজীবী সুব্রত মণ্ডলের ঘর আলো করে এসেছে নবজাতক।ঘটনাটি খুলনার দাকোপ উপজেলাধীন বানিশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের।
ঈদের আগের দিন ২০ মার্চ খুলনার একটি হাসপাতালে সুব্রতের স্ত্রী মুন্নী খাঁ ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে বাবার এই সন্তান আগমনে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল, তিনি আজ আর বেঁচে নেই।
৩২ বছর বয়সী সুব্রত গত বছরের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনে কাঁকড়া ধরে ফেরার পথে করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারান।তখন মুন্নী খাঁ ছিল ৩ মাসের অন্তসত্তা।
মন্তব্য করুন