অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

ইসলামী আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্য সঠিক নয়: জামায়াতের বিবৃতি

ইসলামী আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্য সঠিক নয়: জামায়াতের বিবৃতি
ছবি : সংগৃহীত
১৯৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বক্তব্য উদ্ধৃত করে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে প্রেস ব্রিফিং চলাকালেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। দলটি আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে সরে গেছে—এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তিনি ইসলামী আন্দোলনের মুখপাত্রের প্রতি আহ্বান জানান।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে দলের প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জোটে না যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামপন্থিদের ঐক্যের আহ্বান জানানো হলেও পরবর্তীতে কিছু দল রাজনৈতিক স্বার্থের কারণে সেই উদ্যোগ থেকে সরে এসেছে। এতে তারা হতাশ হয়েছেন বলে জানান তিনি।

গাজী আতাউর রহমান আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শিক অবস্থান থেকে সরে আসতে পারে না। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই দলটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং সে অবস্থান অটুট থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১১

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১২

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৩

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৪

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৫

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৬

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৭

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৮

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

১৯

মাহে রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু

২০