Alokito Janapad ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২৩

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন এবং ফরিদপুরে তিন প্লাটুন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র:যুগান্তর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

১

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

৩

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

৪

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

৫

২০৩০ বিশ্বকাপেও থাকছে হাইড্রেশন ব্রেকের সম্ভাবনা, নতুন পরিকল্পনা ফিফার

৬

দুই দশক পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

শত বছরের অপেক্ষা শেষে আজ চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস

৮

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও

৯

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১০

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

১১

খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে এলেন আভা আদিবাসীরা

১২

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

১৩

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, নতুন মর্যাদা পেতে পারে ইসলামাবাদ

১৪

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

১৫

দেড় লাখ ডলারে তুরস্কে তিন বছরের রেসিডেন্সি

১৬

বন্দর আব্বাসে বিস্ফোরণ, কারণ জানাল ইরান

১৭

ক্রোয়েশিয়ায় মারধরের পর বসনিয়ায় পাঠানোর অভিযোগ

১৮

বছরে ২ কোটি কোরআন ছাপে মদিনার যে প্রতিষ্ঠান

১৯

সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আরোহী

২০