Alokito Janapad ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, নতুন মর্যাদা পেতে পারে ইসলামাবাদ

২৪

পাকিস্তানের চারটি প্রদেশ পুনর্বিন্যাস করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এ তথ্য জানিয়েছেন। তবে নতুন প্রদেশ গঠন বা ইসলামাবাদকে আলাদা প্রদেশ করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১৮ নভেম্বর দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের একটি পরিকল্পনার কথা তিনি শুনেছেন। এভাবে চারটি প্রদেশ পুনর্বিন্যাস করে মোট ১৪টি প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

আহসান ইকবাল জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তাঁকে রাজধানীর জন্য নতুন একটি প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর শাসনব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষয়ের সমন্বয়ে একটি মিশ্র কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

আহসান ইকবাল বলেন, ইসলামাবাদের জন্য নিজস্ব আইন প্রণয়নকারী পরিষদ ও স্বশাসনব্যবস্থা প্রয়োজন। বর্তমানে রাজধানীসংক্রান্ত আইন প্রণয়নের বিষয়টি জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে নিষ্পত্তি করতে হয়।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইসলামাবাদের জন্য একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি আইন প্রণয়নকারী পরিষদ থাকতে পারে। এতে সাধারণ আসন ২১টি, নারীদের জন্য সংরক্ষিত আসন তিনটি এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের স্থানীয় সরকারব্যবস্থা চালুর কথাও ভাবা হচ্ছে।

রাজধানীর সীমানা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন আহসান ইকবাল। রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা ইসলামাবাদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি শুনেছেন। তাঁর মতে, এমনটি হলে ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশ হিসেবে গড়ে তোলার পথ তৈরি হতে পারে।

পরিকল্পনামন্ত্রীর মতে, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বর্তমানে পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষে চারটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব রয়েছে। নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত সিনেট নির্বাচনের পর নেওয়া হলে প্রতিনিধিত্বের অনুপাত নিয়ে জটিলতা তৈরি হতে পারে। নতুন প্রদেশগুলো পরবর্তী ছয় বছর সিনেটে যথাযথ প্রতিনিধিত্ব না পাওয়ার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে পাকিস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, তা নাকচ করেছেন আহসান ইকবাল। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তাঁর জানা নেই।

নতুন প্রদেশ গঠনের বিতর্কে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন পক্ষের কাছ থেকে প্রস্তাব আসার পরিবর্তে রাজনীতিবিদদেরই এ আলোচনা এগিয়ে নেওয়া উচিত।

পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান ইকবাল বলেন, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো স্থানীয় পর্যায়ে যথেষ্ট ক্ষমতা হস্তান্তর করেনি। এর ফলে প্রদেশগুলোর প্রশাসনিক কাঠামো অতিরিক্ত কেন্দ্রীভূত হয়ে পড়েছে। তাঁর মতে, কার্যকর প্রশাসনিক সংস্কারের জন্য ছোট প্রদেশ গঠন এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা জরুরি।

তবে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ইসলামাবাদকে আলাদা প্রদেশ করার বিষয়টিও চূড়ান্ত হয়নি। ফলে পাকিস্তানের বর্তমান প্রশাসনিক মানচিত্র বদলে যাচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ এখনো তৈরি হয়নি।

সূত্র: দ্য নিউজ, ডুনিয়া নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে এলেন আভা আদিবাসীরা

১

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

২

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, নতুন মর্যাদা পেতে পারে ইসলামাবাদ

৩

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

৪

দেড় লাখ ডলারে তুরস্কে তিন বছরের রেসিডেন্সি

৫

বন্দর আব্বাসে বিস্ফোরণ, কারণ জানাল ইরান

৬

ক্রোয়েশিয়ায় মারধরের পর বসনিয়ায় পাঠানোর অভিযোগ

৭

বছরে ২ কোটি কোরআন ছাপে মদিনার যে প্রতিষ্ঠান

৮

সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আরোহী

৯

ইরানে নতুন হামলার পক্ষে যুক্তরাষ্ট্রে লবিং মোসাদপ্রধানের

১০

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

১১

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত

১২

বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

১৩

যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ

১৪

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত?

১৫

‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন

১৬

ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র

১৭

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি

১৯

ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

২০