রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী

১৯

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি রোবটের মতো বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে অদ্ভুত এই দৃশ্যটি ধরা পড়ে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন চুরির ঘটনার সূত্র ধরে ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন। ভিডিওতে দেখা যায়, মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায় বলে জানান তারা।

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন, সেই রাতে দোকানের টিনের ফাঁক দিয়ে আমি চার পা বিশিষ্ট, মাথায় লাইট লাগানো বস্তুটিকে লাফিয়ে যেতে দেখি। ভয় পেয়ে যাই। কয়েক মিনিট পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ওইদিকে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে। নাজমুল হোসেন জানান, ওই রাতে বাজারের এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে কারণে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিলেন।

এ সময় রোবট সদৃশ বস্তুর পাশাপাশি একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধিও তাদের নজরে আসে। বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা এবং কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিজিবি সদস্যরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম, আদালতে সোপর্দ

অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আ.লীগের আতাতে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলাম

জায়মা রহমানের নেতৃত্বগুণে মুগ্ধ অভিনেত্রী বাঁধন

২১ ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুটম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী

মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহ সভাপতি হলেন মাদারগঞ্জের নুরে সিদ্দিকী সুমন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর কারাদণ্ড

কয়রায় ধানের শীষের পক্ষে গনমিছিলে জনতার ঢল

১০

নির্বাচনের আগের রাতে কিছু কেন্দ্রে বোমা বিস্ফোরণের আশঙ্কা: মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

১১

মুকসুদপুরে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল

১২

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

১৩

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান

১৪

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

১৬

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৭

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান

১৮

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত

১৯

ঢাকা-১৯ আসনে আশুলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীর ভোট প্রার্থনা

২০