অনলাইন ডেক্স
১৩ জানুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

সংসদে আর নৃত্যগীত নয়, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

২১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদ হবে জনগণের কথা বলার মঞ্চ। সেখানে আর নৃত্যগীত বা তোষামোদ নয়, মানুষের অধিকার ও উন্নয়নের বিষয়ই প্রাধান্য পাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এমন একটি সংসদ গঠন করতে চাই যেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না। সংসদে আলোচনা হবে জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার বিষয়ে।”
তিনি আরও বলেন, আগামী সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সংসদে আর অন্ধ প্রশংসা বা স্তুতিবাক্যের রাজনীতি চলবে না। সংসদ সদস্যরা জনগণের পক্ষে কথা বলবেন এবং সেখানে কার্যকর বিরোধী মত থাকবে।
বিএনপির এই নেতা বলেন, “আমরা একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ সংসদ গড়ে তুলে বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার আর পথভ্রষ্ট হতে না পারে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করবে। এর মধ্য দিয়ে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০