আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৮ জন

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

৩৪৮

জামালপুরের মাদারগঞ্জে ১২ বছর বয়সী এক থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি আজ রোববার (২৯ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

এর আগে শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী (সামান পাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ ওই এলাকার আব্দুল গফুর মন্ডলের ছেলে এবং কড়ইচড়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ ।

অভিযোগ থেকে জানা যায়- মাসুদ মেম্বার শিশুদের প্রতিবেশী হওয়ায় নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতো। শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে একটি কাজে বাইরে যায় বাড়ির সকলে। বাড়িতে কেউ না থাকায় মাসুদ মেম্বার বাড়িতে এসে শিশুটির কাছে পান খেতে চায়। পান আনার পর শিশুটির মুখ চেপে ধর্ষন করে মাসুদ মেম্বার। পরে খুন করার হুমকি দিয়ে গোসল করতে বলে এবং পরনের কাপড় ধুয়ে ফেলতে বলে। এই সময় ভয়ে ভুক্তভোগী শিশুটি গোসল করে এবং তার কাপড় ধুয়ে ফেলে। পরে মাসুদ মেম্বার বাড়ি থেকে চলে যান। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান- অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ভিকটিমের শারীরিক অবস্থা পরীক্ষা এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন- আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

কুমিরের আক্রমনে প্রাণ হারানো সুব্রতর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

১০ বছরে বাংলাদেশ থেকে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার: জিএফআই প্রতিবেদন

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

ত্যাগীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের ঘোষণা তাইবুল হাসানের

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

গোপালগঞ্জে ১৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ

রংপুরে ঝড়-শিলাবৃষ্টিতে প্রাণহানি, একই পরিবারের ৪ জন আহত

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

১০

বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মিললো মাইক্রোচালক আরিফের মরদেহ

১১

ভারত থেকে পাইপলাইনে তৃতীয় দফায় এলো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

১২

মাদারগঞ্জে জমি বিরোধে বসতঘরের পথ বন্ধের অভিযোগ

১৩

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

১৫

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

১৭

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

১৮

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

১৯

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০