Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ

২৯

ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৩৪টি দেশে। তবে কোন দেশের ক্ষেত্রে কোন ধরনের পাসপোর্টে এই সুবিধা পাওয়া যাবে, তা নির্ধারিত হয়েছে দ্বিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় এই তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকায় থাকা ৩৪টি দেশের মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও বাংলাদেশে আসতে পারবেন। তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এই সুবিধা প্রযোজ্য হবে না।

যেসব দেশের সঙ্গে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি রয়েছে

সর্বাধিক ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

জাপান ও উজবেকিস্তানে কারা যেতে পারবেন

জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য সীমিত। অর্থাৎ এই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা বাংলাদেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। একইভাবে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও জাপান ও উজবেকিস্তানে ভিসা ছাড়া যেতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী, পারস্পরিক চুক্তির শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন। তাই ভ্রমণের আগে নিজের পাসপোর্টের ধরন এবং সংশ্লিষ্ট দেশের চুক্তির শর্ত যাচাই করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ

১

ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

২

দেশজুড়ে ২৫০ টাকায় ৩০ দিনের ইন্টারনেট! সংযোগ নেবেন যেভাবে

৩

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়া

৪

সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট কী? মাসে ৩৯৯ টাকায় সংযোগ পাবেন যেভাবে

৫

আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি

৬

নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না

৭

রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আরইটিএনকে সরানোর নির্দেশ মার্কিন সরকারের

৮

ChatGPT দিয়ে এমন প্রফেশনাল ইমেইল লিখবেন যেভাবে

৯

নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা

১০

মোবাইল সিমে অপ্রয়োজনীয় পেইড সার্ভিস বন্ধ করবেন যেভাবে, টাকা কাটা ঠেকাতে যা করবেন

১১

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

১২

দেশজুড়ে আজকের আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

১৩

ফোনে কোরআন তিলাওয়াত চালিয়ে ঘুমিয়ে পড়লে কি গুনাহ হবে?

১৪

অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই

১৫

আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন

১৬

বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

১৭

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

১৮

রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

১৯

সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০