রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭ জন

বিএনপি জাতীয় পার্টি জোট নয়, আসনভিত্তিক সমঝোতা হতে পারে: রংপুরে জিএম কাদের

১০০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না। তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে, যদিও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে, সেখানে বিএনপি সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন, তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান এবং জাতীয় পার্টি বিষয়টি সুবিধাজনক মনে করে।

রোববার (২৮ ডিসেম্বর) রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ। এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছেন। তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাইয়ের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিই একমাত্র রাজনৈতিক দল, যারা জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে দলীয়ভাবে রেজুলেশন করে সমর্থন দিয়েছে। অথচ সেই জাতীয় পার্টির প্রার্থীদের হত্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। তারা জানতে পেরেছেন, প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে জামিন দেওয়া হবে না। এটি হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে এবং স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এছাড়া প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সময় দিচ্ছে না, অথচ অন্য দলের সঙ্গে দিনে দুইবার করে কথা বলছে নির্বাচন কমিশন।

জাপা চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনে মনোনয়নপত্র অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে। এতে বেশিরভাগ নতুন প্রার্থী ভুল করতে পারেন এবং পরবর্তীতে তারা নির্বাচনে অযোগ্য হয়ে পড়তে পারেন। জাতীয় পার্টির আশঙ্কা, বেআইনিভাবে তাদের প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়াকে আইনসঙ্গত করতে কমিশন বা সংশ্লিষ্টরা এ পন্থা অবলম্বন করতে পারে। তিনি বলেন, নির্বাচনে তারা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন না। সব সময়ই তারা হয়রানির শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। তবে এই নির্বাচনকে তারা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি তারা প্রতি মুহূর্তে জনগণকে জানাবেন। জনগণই তাদের বড় শক্তি এবং জনগণই তাদের সমস্যা সমাধান করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, দেশে আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে। জাতীয় পার্টি সব সময় নির্যাতিতদের পক্ষে থাকে। নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। আওয়ামী লীগের সদস্যরাও মানুষ এবং তারা দেশের ভোটার। তারা দলের সদস্য হতে পারে, কিন্তু তারা দেশের নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়ই প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে। অথচ জাতীয় পার্টি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এরপরও ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১১

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১২

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৫

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৬

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৭

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৮

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৯

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

২০