ওবায়দুল রহমান সুজন | তানোর রাজশাহীপ্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৯ জন

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

৫৪৫

বরেন্দ্রভূমি অধ্যুষিত শস্য ভান্ডার হিসাবে খ্যাত রাজশাহীর তানোর উপজেলায় এ বছর গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়,তানোর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে চলতি রবি মৌসুমে গম চাষ করা হয়েছে ১ হাজার ১শ ৫ হেক্টর জমিতে।প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে গম বীজ-২০ কেজি ও ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি করে দেওয়া হয়েছে।সরেজমিনে মাঠে গিয়ে জানা যায়,উপজেলায় এবার বারি গম-৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা।গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম এবং লাভ বেশি হয়। কৃষকরা আশা করছেন বাজারে গমের দাম ভাল থাকলে লাভবান হবেন। তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়নের বাতাস পুর গ্রামের গমচাষি শ্রী সুকুমার জানান,এ বছর ১ বিঘা  জমিতে গমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে। এছাড়াও গম চাষে বিশেষ কোন শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত ২ বার পানি সেচ দিলেই হয়। গম বিঘা প্রতি প্রায় ১০ থেকে ১২ মণের মতো হবে বলে আশা করছেন।অল্প কিছুদিনের মধ্যে গমে পাক ধরতে শুরু করবে। অথচ কালের বিবর্তনের দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছিল গম চাষ। এক সময় তানোর উপজেলায় প্রায় প্রতিটি মাঠে ব্যাপক হারে গমের চাষ হতো। কিন্তু বর্তমানে কৃষক আলু চাষের দিকে বেশি ঝুকেছে। যার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে গমের চাষ। কিন্তু গত কয়েক বছরে চুয়াডাঙ্গাতে চাহিদার তুলনায় ভালোই গমের আবাদ হচ্ছে।কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল্লাহ আহমেদ বলেন,দিন-দিন ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চল বিশেষ করে তানোর উপজেলায় পানির প্রচুর সমস্যা।তাই পানির সমস্যার কারণে কম পানি সেচের মাধ্যমে গম চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।এবার কুয়াশা ও ঠান্ডা বেশি থাকায় গমের ফলন ভাল হবে।আমরা চাষিদেরকে আরও বেশি বেশি গমের চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। আশা করছি,আগামী বছরে এ উপজেলায় প্রচুর গমের আবাদ হবে। এছাড়া গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, সার, সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।এবং আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের মাঝে সু পরামর্শ দিয়ে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০