বাদশাহ মিয়া | মুকসুদপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

১১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা। জেলাটিতে বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে  বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর, এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।

গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯৯,৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮২১ এবং নারী ভোটার ১,৯৬,৬৮৯ জন।
ভোটকেন্দ্র ছিল ১৩৮টি। বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ-এর মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৪,৩২৪ জন। এর মধ্যে পুরুষ ১,৯৪,০৬২, নারী ১,৯০,২৫৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ছিল ১৫১টি।
বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-৩: বড় ব্যবধানে জয় এস এম জিলানীর। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি। বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ঐতিহাসিক বিজয়

ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীর কারাদণ্ড

কয়রায় ধানের শীষের পক্ষে গনমিছিলে জনতার ঢল

নির্বাচনের আগের রাতে কিছু কেন্দ্রে বোমা বিস্ফোরণের আশঙ্কা: মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

মুকসুদপুরে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা গণমিছিল

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক’- এর উদ্বোধন

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন

নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১০

আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমাকে আপনাদের পাশে রাখবেন: বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান

১১

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত

১২

ঢাকা-১৯ আসনে আশুলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীর ভোট প্রার্থনা

১৩

খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোপালগঞ্জ-১ আসনে ফুটবল প্রতীকের র‍্যালিতে গণজোয়ার

১৫

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়: হেলেন জেরিন খান

১৬

ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক

১৭

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

১৮

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

১৯

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

২০