Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

৩৩

গাজা উপত্যকায় কয়েক দিনের মধ্যে ভয়াবহ ঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এতে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি নতুন করে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স।

শুক্রবার (২৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ বসবাসের অনুপযোগী তাঁবুতে দিন কাটাচ্ছেন। আসন্ন ঝড়-বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ভবন ধসে পড়ার ঝুঁকিও রয়েছে।

মাহমুদ বাসাল বলেন, আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে গাজায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি, যানবাহন, পানিনিষ্কাশনের পাম্প, ব্যাটারি ও যন্ত্রাংশের সংকটে রয়েছে সিভিল ডিফেন্স। বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় পুরোনো তাঁবুর পরিবর্তে বৃষ্টির পানি প্রতিরোধ করতে সক্ষম নতুন তাঁবু সরবরাহের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর গাজায় ভয়াবহ ঝড়ের সময় বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয় এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া গত ১৩ নভেম্বর তীব্র শীতে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কিনান আহমেদ আরকিক নামের নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের শীতেও ঠান্ডাজনিত কারণে ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর চতুর্থ শীতের মুখোমুখি গাজার বাসিন্দারা। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশনব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে লাখ লাখ মানুষ ন্যূনতম জীবনধারণের সুযোগ-সুবিধা ছাড়াই তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এর মধ্যে নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা

১

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

২

ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম ও মাসিক খরচ

৩

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মুশফিকের

৪

ম্যানুয়াল গিয়ারবক্সে ফিরল Golf GTI! ৩২৫ পিএসের ইঞ্জিন তৈরি হবে ১,৯৭৬টি

৫

‘২০২৭ সাল হতে পারে কোভিডের চেয়েও ভয়াবহ’, এআই গবেষকের সতর্কবার্তা

৬

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

৭

ইন্টারনেটের দাম আরও কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

৮

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

৯

জার্মানিতে বাংলাদেশিদের পড়াশোনা ও চাকরির সুযোগ, ২০২৭ থেকে ডিজিটাল ভিসা

১০

টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন কোথায় করবেন? জানুন নিয়ম

১১

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

১২

ভোটার আইডি (NID) কার্ড সংশোধনের বর্তমান ফি কত? জানুন নতুন তালিকা

১৩

আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’

১৪

১২২ পিএসের ইঞ্জিন ও নতুন প্রযুক্তিতে আসছে কাওয়াসাকির বাইক

১৫

আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কী কী অফার ও বোনাস পাবেন গ্রাহকরা?

১৭

দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার

১৮

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১৯

মোবাইল ব্যাংকিংয়ে সহজ হলো প্রতিবন্ধী ভাতা উত্তোলন, জানুন পুরো নিয়ম

২০