মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

আশুলিয়ার রূপায়ন মাঠ ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল:আতঙ্কে সাধারণ মানুষ

২২৭

ঢাকা জেলার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকা এবং ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইল সংলগ্ন রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের এলাকা বর্তমানে চোর, ছিনতাইকারী ও মাদকসেবী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ইং) সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়,গত এক সপ্তাহে জামগড়া ও ভাদাইল সীমান্তবর্তী রূপায়ন আবাসন মাঠের ভেতর এবং আশপাশে কমপক্ষে ১০ থেকে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ,একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ও মাদকসন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করছে। বিশেষ করে বিকেল ৫টার পর গার্মেন্টস ও বিভিন্ন অফিস ছুটি হলে রাত ১০টা পর্যন্ত শ্রমিক ও কর্মজীবী মানুষের চলাচলের সুযোগ নিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনতাই করা হচ্ছে।

একাধিক ভুক্তভোগী জানান,ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সর্বস্ব লুটে নিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে গেলে মারধরের ঘটনাও ঘটছে। নারী শ্রমিক ও পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানান তারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন,এই মাঠটা সন্ধ্যার পর পুরোপুরি ছিনতাইকারীদের দখলে চলে যায়। আলো নেই,পুলিশ টহলও দেখা যায় না। আমরা আতঙ্কে চলাফেরা করছি।” আরেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,“প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরতে ভয় লাগে। ২দিন আগেই আমার সহকর্মীর মোবাইল আর টাকা নিয়ে গেছে।”

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন,আমাদের অভিযান চলমান আছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০