অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

সীমান্ত হত্যা বন্ধের দাবিকে সামনে রেখে বিজয় দিবসে উদ্বোধন হলো ‘ফেলানী এভিনিউ’ : আদিলুর রহমান খান

৯৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় নির্মমভাবে প্রাণ হারিয়েছিল। তার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, তা প্রতিদিন মানুষের স্মরণে রাখতেই গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’। কারণ, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ দেখতে চায়।

মঙ্গলবার মহান বিজয় দিবসে গুলশান-২ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত অনুষ্ঠানে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ওই সড়কের নামফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নামফলক উন্মোচনের পর দোয়া পরিচালনা করেন ডিএনসিসি মসজিদের ইমাম মাওলানা আনসার উল করিম।

উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছেও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। দেশের সীমান্তে দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যার মতো জঘন্য পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সরকার সব ধরনের সীমান্ত হত্যা বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ বলেই বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে ফেলানীর নামে এই সড়ক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ফেলানী হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; এটি একটি সুস্পষ্ট ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১০

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১১

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১২

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৩

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৪

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

১৫

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

১৬

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১৮

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

২০