Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

২০

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া এবং উত্তর লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় ৩০ শিক্ষার্থীকে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় তাঁদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বহিষ্কারের পাশাপাশি ছাড়পত্র নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্‌-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর অস্বাভাবিক ফলাফল নজরে আসে। তাঁদের মধ্যে কয়েকজন কোনো উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছেন। আবার কেউ কেউ উত্তর লেখার পরও শূন্য নম্বর পেয়েছেন।

পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের এমন আচরণের কারণ জানতে চেয়েছে কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে ছাড়পত্র নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, কলেজের শিক্ষার মান বজায় রাখতেই এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি।

তিনি আরও বলেন, এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক

১

মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম

২

রৌমারীতে প্রশাসক তরিকুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, পরিকল্পিত মানববন্ধনের নেপথ্যে কারা?

৩

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

৪

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, গতি ১৪০ কিমি

৫

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

৬

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

৭

‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প

৮

নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি

৯

বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি খরচ

১০

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র

১১

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

১২

বিকাশ অ্যাপে নতুন গেম জোন, কীভাবে জিতবেন পুরস্কার?

১৩

হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই ভারতের ভাবনা

১৪

ই-রিকশা নিবন্ধনে নতুন শর্ত, ফরমে দিতে হবে মাসিক আয়ের তথ্য

১৫

মসজিদে নববিতে চালু ‘তাসহিল কার্ড’, মুসল্লিরা পাবেন যে সুবিধা

১৬

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

১৭

মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার নিয়ম

১৮

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও কেন সরে দাঁড়ান সোনিয়া গান্ধী

১৯

ইরানে এখনই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন ‘দ্বিধা নেই’

২০