Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

ইরানে এখনই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন ‘দ্বিধা নেই’

১২

ইরানের বিরুদ্ধে প্রয়োজনে এখনই সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মিত্র দেশ ও জাহাজ হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানকে মিত্র দেশ ও মার্কিন জাহাজের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানো’ থেকে বিরত রাখতে সামরিক শক্তি প্রয়োগে তিনি দ্বিধা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। আমরা এখন এ বিষয়ে খুব ভালো করছি।’

তিনি আরও বলেন, পরিস্থিতি বিপরীত দিকে মোড় নিলে সামরিক শক্তি প্রয়োগ করবেন। এমনকি এখনই সেই সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি বলে দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে ২৬ মাস সময় লাগলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখতে তিনি প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। ইরানের সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক পার্থক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দেশটিতে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং সেনাদের বেতন দেওয়া হচ্ছে না। এ ছাড়া ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

ইরানি কর্মকর্তাদের বক্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, তাঁরা নিজেদের অবস্থান নিয়ে বড় বড় কথা বলছেন। তবে কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী না এগোলে সামরিক শক্তি প্রয়োগে তিনি পিছপা হবেন না।

কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এমন পরিস্থিতি তৈরি হলে ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে পারবে না’ বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তাহলে সেটি তাঁর প্রেসিডেন্সির ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে কি না।

উপস্থাপক হিউ হিউইটের করা ওই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব তাঁর মেয়াদ শেষে ক্ষমতায় থাকলে সেটিকে তিনি পরাজয় হিসেবেই দেখবেন।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

১

মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার নিয়ম

২

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও কেন সরে দাঁড়ান সোনিয়া গান্ধী

৩

ইরানে এখনই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন ‘দ্বিধা নেই’

৪

পেট্রল গাড়ি বনাম ইলেকট্রিক গাড়ি কোনটিতে খরচ কম?

৫

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

৬

হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৭

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৮

জমি কেনাবেচায় নতুন নিয়ম, এবার যেভাবে নির্ধারিত হবে প্রকৃত বাজারমূল্য

৯

গাড়ির দাম ভালো পেতে কত কিলোমিটারের মধ্যে বিক্রি করা ভালো?

১০

রেট্রো নকশায় তিন নতুন ইলেকট্রিক স্কুটার আনল ভেসপা, এক চার্জে চলবে ৮০ কিমি

১১

মেসির উত্তরসূরি এখনই ঠিক করতে নারাজ স্কালোনি

১২

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

হিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে আছে

১৪

শচীনের সঙ্গে লজ্জার রেকর্ড ভাগাভাগি কোহলির

১৫

iQOO 16R নাকি 16s, নতুন ফোনে ১৬৫Hz ডিসপ্লে ও Snapdragon-এর শক্তিশালী চিপের ইঙ্গিত!

১৬

বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করলে জরিমানা কত?

১৭

এনআইডি সেবা নিয়ে বড় দুঃসংবাদ দিলো ইসি

১৮

দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

২০