আব্দুল্লাহ আল মানছুর~
১০ জুলাই ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

লালমাই’য়ে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউএনও

৭৪

দিন যত গড়াচ্ছে ক্রমেই কুমিল্লার বন্যার পরিস্থিতি যেন স্বাভাবিক নেই। তিন দিনের টানা অতিবৃষ্টির কারনে জেলার লালমাই উপজেলার কয়েকটি পরিবার পানিবন্দি হয়েছে। পানিবন্দি পরিবারের খোঁজ নিতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিমাদ্রী খীসা। লালমাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদী।

বুধবার (৯ জুলাই) বিকেলে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ফতেহপুর, খিলপাড়া গ্রামের পানিবন্দি  কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন লালমাই উপজেলা প্রশাসন।

খাদ্যসামগ্রী বিতরণকালে লালমাই উপজেলা নির্বাহীকর্মকর্তা হিমাদ্রী খীসা মানবকন্ঠের প্রতিবেদককে বলেন- অতিবৃষ্টির কারনে পানিবন্দি হতে হয়েছে বাগমারা দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামের পরিবার। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় খাদ্য সামগ্রী নিয়ে পানিবন্দি পরিবারের মাঝে ছুটে যাই এবং পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকি।
আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছি। তারই অংশ হিসেবে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও কয়েকটি পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন-লালমাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০