Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবা

৪৪

ডায়াবেটিসে আর দেরি নয়, এখনই ব্যবস্থা নিন এই প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়পুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুর ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর ডায়াবেটিস সমিতির সভাপতি মোঃ শহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, মোঃ মুক্তার হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন এবং সমিতির মেডিকেল অফিসার চিকিৎসক মো. মেহেদী হাসান।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বলেন, রোগীদের সেবা প্রদানের সুযোগ দেওয়ায় তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। রায়পুর ডায়াবেটিস সমিতি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

চিকিৎসক মোঃ মেহেদী হাসান (এমবিবিএস, সিসিডি-বারডেম) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকেরা জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতন জীবনযাপনের বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

১

গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার

২

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের

৩

পাঁচ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’, শুরু হচ্ছে ১১তম সিজনের অডিশন

৪

বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনা প্রত্যাহার

৫

বাংলা জানা প্রার্থীদের জন্য নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলারের চাকরি

৬

বিয়ের মাত্র চার মাসেই সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

৭

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী

৮

জন্মনিয়ন্ত্রণ বড়ি কোন বয়সে ঝুঁকিপূর্ণ?

৯

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম, QR কোড দিয়ে যাচাই ও ডাউনলোড

১০

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফরম কোথায় পাওয়া যায়? অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র

১১

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির মালিক এখন হৃদয়-লিটন

১২

এআই দিয়ে নকল করে জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়লেন যেভাবে

১৩

হরমুজে নৌমাইনে আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আগুন

১৪

আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রস্তুতি, এখনই আইএমইআই যাচাই করবেন যেভাবে

১৫

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১৬

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

১৭

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধা

১৮

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

১৯

বর্জ্য থেকেও সোনা ফলে: রায়পুরে নারিকেলের ছোবড়ায় শতাধিক পরিবারের সচ্ছলতা

২০