Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

২০

রমজান মাসে ফলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট এইচএস কোডের আওতায় মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব ফল আমদানিতে ব্যবসায়ীদের কর পরিশোধের পরিমাণ কমবে।

মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে মাসিক ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর দাখিলের বিধান করা হয়েছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ত্রৈমাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এ কারণে আগের মাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় সংশোধন প্রয়োজন। সংসদ অধিবেশন চালু না থাকায় এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন সংসদ অধিবেশন চলমান থাকায় সেই অধ্যাদেশকে আইনে রূপ দিতে সংশোধনী বিলের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে আইন প্রণয়নের আগে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

রমজানের আগে ফল আমদানিতে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের ব্যয় কমার সুযোগ তৈরি হবে। তবে এর প্রভাব খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই দিয়ে নকল করে জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়লেন যেভাবে

১

হরমুজে নৌমাইনে আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আগুন

২

আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রস্তুতি, এখনই আইএমইআই যাচাই করবেন যেভাবে

৩

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৪

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

৫

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধা

৬

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

৭

বর্জ্য থেকেও সোনা ফলে: রায়পুরে নারিকেলের ছোবড়ায় শতাধিক পরিবারের সচ্ছলতা

৮

প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করবেন যেভাবে, অনলাইনে তালিকা ও আবেদন যাচাই

৯

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

১০

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১১

রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট

১২

ইরানে হামলা না বাড়াতে সৌদি-উপসাগরীয় দেশগুলোর অনুরোধ: ট্রাম্প

১৩

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, ইসির সতর্কবার্তা

১৪

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

১৫

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতিতে আসছে পরিবর্তন, উদ্যোগ ইউজিসির

১৬

এবার ব্রাজিল-পর্তুগালকে ছাড়িয়ে গেল মরক্কো

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাড়াতে মাউশির নতুন নির্দেশনা

১৮

সুন্দরবনে হরিণ নিধনের চিহ্ন, ২৮ কেজি মাংসসহ দেহাবশেষ জব্দ

১৯

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

২০