পারভেজ হাসান|ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯ জন

রাণীশংকৈলে গোরস্থানে আবারও কঙ্কাল চুরি

১০২

ঠাকুরগাঁও জেলার গোগর গ্রাম-এর ঢাকাডাঙ্গী গোরস্থান থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে ৮টি কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় তরিকুল ইসলাম তার মরহুম বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবরের মাটি খোঁড়া ও ভেতর ফাঁকা দেখতে পান, এরপরে আশপাশের আরও কয়েকটি কবর পরীক্ষা করে একই চিত্র পাওয়া যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রের সুপরিকল্পিত তৎপরতা। তারা বলছেন, “কবরেও নিরাপত্তা নেই—এ কেমন পরিস্থিতি?”
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়েও একই গোরস্থান থেকে ১০/১১টি কঙ্কাল চুরি হয়েছিল। সেই ঘটনার রহস্য উদঘাটন তো দূরের কথা, কাউকে দৃশ্যমানভাবে আইনের আওতায় আনা হয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে পুরোনো ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে—এমন অভিযোগও উঠেছে।

এলাকাবাসী বলছেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরি কেবল ফৌজদারি অপরাধই নয়, এটি ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। তারা দ্রুত তদন্ত, গোরস্থানে নিরাপত্তা জোরদার, রাত্রীকালীন টহল বৃদ্ধি এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রশ্ন—একই গোরস্থানে বারবার কঙ্কাল চুরি, তবুও কার্যকর ব্যবস্থা কোথায়?
কবরের মাটিও যখন নিরাপদ নয়, তখন সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১০

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১১

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১২

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১৩

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৪

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৫

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৭

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

২০