অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪ জন

মগবাজারে বোমা হামলায় নিহত ওই যুবক কে ছিলেন

রাজধানীর নিউ ইস্কাটনের একটি চায়ের দোকানের সামনে ফুটপাতে ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে একজন ব্যক্তি প্রাণ হারান। ছবি: সংগৃহীত
৯১

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণ দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে নিউ ইস্কাটনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সিয়াম মজুমদার (১৯)। তিনি ঘটনাস্থলের বিপরীত পাশে অবস্থিত একটি মোটর পার্টসের দোকানে কর্মরত ছিলেন।

সিয়ামের বাবা আলী আকবর মজুমদার একজন রিকশাচালক। পরিবারটি ইস্কাটনের দুই হাজার গলিতে বসবাস করে। তাদের গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মুর্তজা জানান, ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে একটি বিস্ফোরক বস্তু নিচে ছোড়া হয়, যা সরাসরি এক যুবকের মাথায় আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের বাবা জানান, কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় হাঁটার সময় তার ছেলের ওপর বোমাটি পড়ে। আঘাতের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ফ্লাইওভার থেকে ছোড়া বোমাটি সরাসরি ভুক্তভোগীর মাথায় আঘাত করে, যার ফলে তাৎক্ষণিক মৃত্যু ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। নিহত যুবক ঘটনাস্থলে চা খেতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১০

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১১

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৪

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৫

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৬

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৭

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৮

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

২০