অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

বাংলাদেশে ভারতের সম্পূর্ণ ভিসা সেবা কখন শুরু হবে তা জানালেন প্রণয় ভার্মা

প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
৮১

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে বাংলাদেশে কার্যরত ভারতের সব ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পুরোপুরি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, বর্তমানে বিপুল পরিমাণ জাল কাগজপত্র জমা পড়ছে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে অননুমোদিত প্রবেশের চেষ্টা করে কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করছেন। এর ফলে প্রকৃত আবেদনকারীরা বৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে বাধার মুখে পড়ছেন।

এ বিষয়ে প্রণয় ভার্মা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আবেদনকারীদের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার এবং দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানান।

ভারতীয় হাইকমিশন জানায়, নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার একদিন বন্ধ রাখা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরে তা পুনরায় চালু করা হয়। ওই দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক দিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসা সেবা চালু রাখার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম চালু রয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক কেন্দ্র আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় গুরুতর নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

১১

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১৪

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৫

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৬

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৯

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

২০