Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

৩৪

ফ্রান্সের রাষ্ট্রীয় ডাক পরিষেবা লা পোস্টের ডিজিটাল সহযোগী প্রতিষ্ঠান মেইলেভায় বড় ধরনের সাইবার হামলায় প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালান নম্বর, চিকিৎসার তারিখ এবং বকেয়া অর্থের পরিমাণ। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এ ঘটনার প্রভাবে পড়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যমগুলো।

রোববার (১৫ নভেম্বর) ফরাসি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশিত হয়। বার্তাসংস্থা আনাদোলু জানায়, ফরাসি দৈনিক লে ফিগারো ও লা ত্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মেইলেভায় বড় ধরনের সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি লা পোস্টের ডিজিটাল শাখা ডকাপোস্টের অধীনে পরিচালিত হয়।

সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম সাইবারআতাক.অর্গের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলায় বিভিন্ন সামাজিক আবাসন প্রদানকারী প্রতিষ্ঠান, চিকিৎসা পরীক্ষাগার এবং হাসপাতালের গ্রাহক ও রোগীদের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফ্লান্দ্র ওপাল আবিতাত, আলতেয়াল এবং সুরেসনের ফোশ হাসপাতাল।

হ্যাকাররা মূলত অর্থ পরিশোধের তাগিদসংক্রান্ত কিছু চিঠির তথ্য হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। এসব নথিতে থাকা চালান নম্বর, চিকিৎসা গ্রহণের তারিখ এবং বকেয়া অর্থের পরিমাণ ফাঁস হয়েছে। ফলে ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে মেইলেভা জানিয়েছে, ফ্রান্সের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিকস অ্যান্ড লিবার্টিজকে (সিএনআইএল) ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানটি। আইন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সব প্রাতিষ্ঠানিক গ্রাহককেও বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, সাইবার হামলার প্রকৃত উৎস, হ্যাকারদের পরিচয় এবং কীভাবে বিপুলসংখ্যক মানুষের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে তথ্য চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র বের করার চেষ্টা করা হচ্ছে।

মেইলেভা ফ্রান্সের ৭০ হাজারের বেশি প্রাতিষ্ঠানিক গ্রাহককে ডিজিটাল যোগাযোগসেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সংস্থার হয়ে বেতনপত্র, চালান এবং নিবন্ধিত চিঠি পাঠানোর কাজ করে। ফলে এর সেবার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য এই হামলার ঝুঁকিতে পড়েছে।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁসের এই ঘটনা দেশটির ইতিহাসে অন্যতম বড় সাইবার তথ্য চুরির ঘটনা। ব্যক্তিগত, আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।

সূত্র: আনাদোলু, লে ফিগারো, লা ত্রিবিউন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

১

ইরানে ইসরাইলি ড্রোন ভূপাতিতের দাবি

২

অনন্তকে ‘ফাইটার’ বললেন ওমর সানী

৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা

৪

এসআরবি-৬ ও ১-এর যৌথ অভিযান, গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ‘সন্ত্রাসী আজম’ গাজীপুরে গ্রেপ্তার!

৫

কম টাকায় বেশি ইন্টারনেট ও মিনিট দিচ্ছে কোন সিম?

৬

নভেম্বরজুড়ে মিতসুবিশি এক্সপান্ডারে ১.৩৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

৭

শুধু ধারাভাষ্য নয়, ম্যাচের ফলাফল প্রচারেও নিষেধাজ্ঞা আফগানিস্তান ক্রিকেটে

৮

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

৯

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

১০

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

১১

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

১২

এআই দিয়ে পরীক্ষায় নকল, প্রথম হয়েও ধরা

১৩

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

১৪

হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত

১৫

৭৫০ সিসি নয়, ৬৪৮ সিসির ইঞ্জিনেই ফিরছে নতুন রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর

১৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে সামরিক উপস্থিতি

১৭

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

১৮

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১৯

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

২০